প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

গাবতলীতে জমি দখল, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন।

গাবতলীতে জমি দখল, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন।
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Aug 3, 2026 প্রিন্ট: 26 Nov 2026, 11:53 AM
গাবতলীতে জমি দখল, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন।
ছবি: ছবি জিহাদ কাজী
বগুড়ার গাবতলী উপজেলার গাবতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তরফমেরু তরফদারপাড়া গ্রামের বাসিন্দা এস্কেন্দার হোসেন জমি দখল, গাছ কেটে নেওয়া, প্রাণনাশের হুমকি এবং প্রশাসনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন।

সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তিনি, তার ভাই মো. রেজাবুল হক তরফদার (বুলবুল) এবং ভাবি ফেরদৌসী বেগম বৈধ দলিলমূলে মোট ৮৬ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। তার ভাই ও ভাবি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তারা তাকে আমমোক্তারনামার মাধ্যমে সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন।

লিখিত বক্তব্যে এস্কেন্দার হোসেন অভিযোগ করেন, স্থানীয় যুবদলের কর্মী সুমন তরফদার ও তার সহযোগীরা আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখল করে সেখানে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও ঘর নির্মাণ করেছেন। এছাড়া তার রোপণ করা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে পুলিশের জরুরি সেবা ও গাবতলী থানায় অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা পাননি। পরে আদালতে মামলা দায়ের করলেও অভিযুক্তরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল করেছেন এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এস্কেন্দার হোসেন জানান, বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ